1:26 pm, Tuesday, 28 April 2026

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার দাবি চরমোনাই পীরের

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি। একটি স্বাধীন দেশের রাজধানীতে এতসংখ্যক সেনা কর্মকর্তার একযোগে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল এবং ভয়াবহ।

রেজাউল করীম বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল এবং কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছিল—সে বিষয়ে আজও কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত জাতির সামনে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত সত্য উদঘাটন না হওয়া জাতির জন্য অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, ২০০৯ সালের পর অনেক বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো সময়ক্ষেপণ করা হচ্ছে। আর দেরি নয়—দ্রুততার সঙ্গে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে চরমোনাই পীর পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 − 10 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার দাবি চরমোনাই পীরের

Update Time : ০২:৫৪:২৯ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬