১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই ব্যবসায়ীকে নিয়োগ দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি মনে করছে, এমন সিদ্ধান্ত দেশের আর্থিকখাতকে অরাজকতার দিকে ঠেলে দিতে পারে।

দলীয় যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আধুনিক অর্থব্যবস্থায় এই সংস্থার গভর্নর পদে ব্যাংক ও অর্থনীতি বিষয়ক একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সৎ ব্যক্তির নিয়োগ প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেন আহসান এইচ মনসুর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যাকমাস্টার ও ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আইএমএফে দীর্ঘদিন কাজের বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন। তিনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনঃস্থাপন, বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যাংকিং খাতের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গাজী আতাউর রহমান বলেন, “গতকাল সরকার তার নিয়োগ বাতিল করে এবং এমন একজনকে গভর্নর নিয়োগ দিয়েছে, যার অর্থনীতি বিষয়ে পড়াশোনা নেই এবং বাস্তব কাজের অভিজ্ঞতাও নেই।” নতুন গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী। ডিসেম্বরেই তার মালিকানাধীন প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল হয়েছে বেসরকারি ব্যাংকে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, “দেশের আর্থিকখাত সংস্কারের পথে থাকাকালীন এমন অবিবেচক পদক্ষেপ একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা হওয়া উচিত নয়। নিয়োগ অবশ্যই দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিৎ।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামীদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো

আপডেট সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬