1:21 pm, Tuesday, 28 April 2026

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

সংসদে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রতিকার না পাওয়ায় বিরোধী দল অসন্তোষ প্রকাশ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে ওয়াকআউট না করে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান, তবে তারা তা প্রত্যাখ্যান করেন।

আলোচনায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের আপত্তি মূলত প্রক্রিয়া নিয়ে। তিনি জানান, সংবিধান সংস্কার নিয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হতো এবং সে কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, গণভোট ও সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের বড় অংশের মতামত জড়িত থাকলেও এ বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি।

উত্তরে স্পিকার বলেন, আগের দিনের মুলতবি প্রস্তাবটি বিশেষ পরিস্থিতিতে গৃহীত হয়েছিল এবং সংসদে আলোচনা চালু রাখার জন্যই এটি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, তা সাধারণত মুলতবি প্রস্তাবের আওতায় আনা হয় না। তিনি বিরোধী দলকে ধৈর্য ধরে পরবর্তী নোটিশের আলোচনা শোনার আহ্বান জানান।

তবে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, নতুন নোটিশের মাধ্যমে মূল বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং এর প্রতিবাদেই তারা ওয়াকআউট করছেন। স্পিকার এ অভিযোগের জবাবে বলেন, নোটিশটি এখনো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়নি, তাই আগে তা শোনার আহ্বান জানান তিনি।

শেষ পর্যন্ত বিরোধী দলের সদস্যরা সংসদ ত্যাগ করেন। পরে তাদের অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, উত্থাপিত মুলতবি প্রস্তাবটি প্রক্রিয়াগতভাবে সঠিক ছিল না এবং এ ধরনের প্রস্তাবের ওপর ভোটাভুটির কোনো বিধান নেই। তিনি আরও বলেন, স্পিকার বিরোধী দলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেও আইনগত সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

এরপর স্পিকার দিনের পরবর্তী কার্যসূচি এগিয়ে নেওয়ার ঘোষণা দেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − 13 =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

Update Time : ০৭:০৭:০৬ pm, Wednesday, ১ এপ্রিল ২০২৬