7:39 am, Tuesday, 28 April 2026

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করার আশ্বাস মির্জা ফখরুলের

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন মনে না করে দেশের সামগ্রিক জনগোষ্ঠীর অংশ হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে তাদের ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান বিশ্বে সংঘাত ও সহিংসতা বাড়ছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সরকার সমাধানের উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, এ দেশের অধিবাসীরা সবাই ভূমিপুত্র এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আশা প্রকাশ করেন, সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে একটি বড় সমাবেশ আয়োজনের কথাও জানান তিনি।

সভায় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × two =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করার আশ্বাস মির্জা ফখরুলের

Update Time : ০৭:১৬:২১ pm, Wednesday, ১ এপ্রিল ২০২৬