রংপুর সিটি কর্পোরেশনে সাড়ে ৭৮ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে » দৈনিক সবুজ বাংলা
০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি কর্পোরেশনে সাড়ে ৭৮ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে

সারাদেশে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) টিকাদান ক্যাম্পেইন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডের ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ ১৯ এপ্রিল রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিন এ ক্যাম্পেইন চলবে। এতে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, টিকা গ্রহণের পর কোনো সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ডিভিশনাল কনসালটেন্ট ডা. জুবায়ের আল মামুন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনে সাড়ে ৭৮ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে

আপডেট সময় : ০৫:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬