রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু » দৈনিক সবুজ বাংলা
০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

রংপুর নগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪৩) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় তিনি নিহত হন। রবিবার (১৯ এপ্রিল) ভোরে নগরীর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন এবং নগরীর নিউ আদর্শপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মোটরসাইকেলযোগে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে তিনি সড়কের বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬