প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) মোংলা বন্দরে জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, এবং দক্ষ মানবসম্পদকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশিক ব্যবস্থায় জ্বালানি ও খাদ্য সরবরাহ চেইন কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর জ্বালানি, খাদ্য, কাচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে দেশের একটি পরিপূরক হিসেবে জাতীয় অর্থনীতিতে নিরাপত্তা আরও সমৃদ্ধ করবে। এর আগে সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
* চলতি বছরের আগস্টে বেড়েছে ১২.৭১ শতাংশ * ডেনিম সরবরাহকারী দেশগুলোর মধ্যে এখনও শীর্ষস্থানে বাংলাদেশ * পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রপ্তানি...
লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ...
★ জ্বলানি পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন ★ শুক্রবার আসছে ইউরেনিয়াম “সাধারণত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর এক থেকে দেড় বছর পর...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বা ইউরেনিয়াম আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছাবে। রাশিয়ার পক্ষ থেকে প্রকল্প কর্তৃপক্ষকে...
৫০৬ কোটি টাকার ভৌতিক বিলে ৪ কর্মকর্তা বরখাস্ত
সাধারণ এক আবাসিক সংযোগে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাগুরায় ইস্যু করা হয়েছে অবিশ্বাস্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১...
এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়
* মানসিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনায় মামলা * প্রথম স্ত্রীসহ রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম * ‘সুইসাইড নোট’ উদ্ধার, পলাতক...
আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না
উচ্চতা মাত্র তিন ফুট। তবে স্বপ্নের উচ্চতা আকাশছোঁয়া। শারীরিক উচ্চতা তার এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারেনি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট...
উৎপাদনে ফিরলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ইউনিটটি...
জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন। তিনি বলেন, আপনারা (জনগণ) আমাদেরকে...