যে রেকর্ড গড়লেন ভেনাস » দৈনিক সবুজ বাংলা
০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে রেকর্ড গড়লেন ভেনাস

দ্বৈতের লড়াই দিয়ে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার উপলক্ষ রাঙানোর পর এককেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ভেনাস উইলিয়ামস। সরাসরি সেটে জিতে ওয়াশিংটন ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের তারকা।

৪৫ বছর বয়সী ভেনাস তার চেয়ে ২২ বছরের ছোট ও র‍্যাঙ্কিংয়ের ৩৫ নম্বর খেলোয়াড় স্বদেশী পেটান স্টার্নসকে হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে।

২০০৪ সালে কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ এককের ম্যাচ জয়ের কীর্তি গড়লেন ভেনাস। সেবার ৪৭ বছর বয়সে উইম্বলডনের ম্যাচ জিতেছিলেন মেয়েদের এককে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাভ্রাতিলোভা।

এই টুর্নামেন্টে দ্বৈতের লড়াই দিয়ে সোমবার ভেনাস টেনিসে ফেরেন ১৬ মাস পর। সেখানে ২৩ বছর বয়সী হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে ইউজেনি বুশার্ড ও ক্লেরভি এনগুনিউ জুটির বিপক্ষে ৬-৩, ৬-১ গেমে জেতেন তিনি।
পরদিন এককের লড়াইয়ে কোর্টে নেমেও নিজেকে দারুণভাবে মেলে ধরলেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস।

ওয়াইল্ডকার্ড নিয়ে এই আসরে খেলার সুযোগ পাওয়া ভেনাস ২০২৩ সালের অগাস্টের পর এই প্রথম এককের কোনো ম্যাচ জয়ের স্বাদ পেলেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারকে আরেকটি ৩৬ জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: আব্দুল্লাহ আল জাবের

যে রেকর্ড গড়লেন ভেনাস

আপডেট সময় : ০৮:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫