11:29 pm, Monday, 11 May 2026

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের: বিসিবি সভাপতি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই কার্যকর ছিল বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি।

সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার।”

আইসিসির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, আইসিসি-র সঙ্গে বোর্ডের টানাপোড়ন এখন পুরোপুরি সমাধান হয়েছে। “মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের সিদ্ধান্ত ছিল, সেটি আমাকে মেনে নিতে হয়েছে,” বলেন তিনি।

বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে চলমান তদন্ত প্রসঙ্গে বুলবুল বলেন, বিষয়টি সম্পর্কে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। “অনুসন্ধান সরকার করতেই পারে। তাদের সিদ্ধান্ত আমরা মেনে চলব,” যোগ করেন তিনি।

তিনি আরও জানান, জাতীয় দলের স্কোয়াড ও প্রস্তুতি সবই চূড়ান্ত ছিল। তবে শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই দলকে বিশ্বকাপ থেকে বিরত রাখা হয়।

বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে তিনি বলেন, কোনো সংকট নেই এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। জাতীয় দল নিয়মিত খেলছে এবং নারী দলও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে।

“এটা নির্বাচিত কমিটি। বোর্ড স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে,” বলেন বিসিবি সভাপতি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

14 + fourteen =

About Author Information

Popular Post

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে চমক

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের: বিসিবি সভাপতি

Update Time : ০২:৫৮:২৭ pm, Monday, ৩০ মার্চ ২০২৬