হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের » দৈনিক সবুজ বাংলা
০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে—এমন যেকোনো নৌযান, আকার যত ছোটই হোক, তাৎক্ষণিকভাবে লক্ষ্য করে গুলি চালিয়ে ধ্বংস করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা না রাখার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এখানে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প আরও জানান, প্রণালিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণ কার্যক্রম চলমান রয়েছে এবং তা আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। তার ভাষায়, মাইন অপসারণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং তা তিনগুণ পর্যন্ত বাড়াতে হবে।

বিশ্লেষকদের মতে, মাইনের হুমকি এবং দুই পক্ষের নৌবাহিনীর মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যেকোনো সংঘর্ষ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

আপডেট সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬