গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং, গ্যাস সংকটে জনদুর্ভোগ বাড়ছে: সংসদে রুমিন ফারহানা » দৈনিক সবুজ বাংলা
০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং, গ্যাস সংকটে জনদুর্ভোগ বাড়ছে: সংসদে রুমিন ফারহানা

গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং এবং গ্যাস সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ঢাকায় এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ—অনেক এলাকায় ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।

তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে গ্রামাঞ্চলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং গ্যাস ছাড়া এখন রান্নারও বিকল্প নেই।

নিজের নির্বাচনী এলাকা আশুগঞ্জের পরিস্থিতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, মিল-ফ্যাক্টরি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজেরাই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।

তিনি উল্লেখ করেন, তিতাস গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয়ভাবে গ্যাস সংকট প্রকট। তার ভাষায়, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনেক এলাকায় গ্যাস থাকে না, আবার অল্প সময়ের জন্য এলেও তা অনিয়মিত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্যাস উৎস থেকে প্রতিদিন শত শত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ সুফল পাচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, দেশে গ্যাস সংকট ও শীতকালে চাহিদা বৃদ্ধির পাশাপাশি অবৈধ সংযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০১৬ সাল থেকে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কিছু অসাধু চক্রের মাধ্যমে অবৈধ সংযোগ চালু রয়েছে, যার ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

রুমিন ফারহানা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনের আহ্বান জানান।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন পেলে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং, গ্যাস সংকটে জনদুর্ভোগ বাড়ছে: সংসদে রুমিন ফারহানা

আপডেট সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬