০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে: ইসি সচিব

পোস্টাল ব্যালটের কারণে এবারের নির্বাচনে ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কোনো অবস্থাতেই ফলাফল দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটের জন্য এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা অতীতে ছিল না। ব্যালট পেপারের কাঠামোগত কারণে একাধিকবার যাচাই-বাছাই করতে হয়। ফলে অন্যান্য কেন্দ্রের তুলনায় পোস্টাল ব্যালটের ফল আসতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে এটি দ্রুত সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পোস্টাল ব্যালটসহ প্রতিটি ধাপের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। কারা জয়ী হলেন, কারা পরাজিত হলেন এবং কে কত ভোট পেয়েছেন—সঠিক তথ্যই জনগণের সামনে তুলে ধরা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য।

ইসি সচিব আরও বলেন, আর মাত্র ৪৩ ঘণ্টা পরই ভোটগ্রহণ। এবার ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—একটি আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণের জন্য, অন্যটি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের জন্য। এই দুটি ভোট একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হলেও কমিশন তা সফলভাবে প্রস্তুত করেছে।

তিনি জানান, প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া একটি আসন ছাড়া বাকি ২৯৯ আসনে ব্যালট পেপারসহ সব নির্বাচনী উপকরণ পৌঁছে গেছে। অর্থাৎ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন কেবল মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

আখতার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশ একটি যুগান্তকারী সন্ধিক্ষণে প্রবেশ করবে। উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের অঙ্গীকার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কমিশন নিয়মিত তথ্য দেবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও প্রদান করবে। তবে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সত্য যত কঠিনই হোক, সেটাই তুলে ধরা হবে বলেও জানান ইসি সচিব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

পোস্টাল ব্যালটের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে: ইসি সচিব

আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬