অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটকে সামনে রেখে এই ভাষণ প্রদান করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণে ড. ইউনূস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি ও দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। একই সঙ্গে নির্বাচন ও গণভোটকে ঘিরে জনগণের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনাও থাকবে বলে জানানো হয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ভাষণটি প্রচার করা হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারবিষয়ক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ও গণভোটের মাত্র দুই দিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ও জাতির জন্য চূড়ান্ত দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।
শু/সবা























