ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর) আসনের তিনটি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক।
প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১,২৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১,১১৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত থাকায় সেখানে ভোট হয়নি।
শু/সবা
























