০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চবির সিন্ডিকেটে চ্যান্সেলরের মনোনয়ন পেলেন অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেটে চ্যান্সেলরের মনোনীত সদস্য হিসেবে অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি চ্যান্সেলরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠিটি রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের কাছে পৌঁছায়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিশ্চিত করেছেন, চিঠি জারির তারিখ থেকেই তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি জানান, এ পদে দায়িত্ব গ্রহণের জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। এর আগে চ্যান্সেলর মনোনীত একটি পদ শূন্য ছিল। নতুন মনোনয়নের ফলে এখন তিনটি পদই পূর্ণ হয়েছে।
তবে ১৭ সদস্যের সিন্ডিকেটে বর্তমানে আটটি পদ এখনও শূন্য রয়েছে। দুই বছরের মেয়াদ শেষে নতুন সদস্য মনোনীত না হলে বিদ্যমান সদস্যের মেয়াদ বাড়তে পারে বলেও জানান রেজিস্ট্রার। পাশাপাশি সিন্ডিকেটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সব পদেই প্রতিনিধি থাকার গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক সাইফুল ইসলাম।
মনোনয়ন প্রসঙ্গে অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, দীর্ঘসময় ধরে শিক্ষকতা করছি, গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি। আমি আমার সব কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান সমুন্নত রাখার চেষ্টা করে চলেছি। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমি আরও বড় পরিসরে এ সুযোগ পাবো।’
উল্লেখ্য, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ। এখানে প্রশাসনিক সিদ্ধান্ত, অনুমোদন ও বাতিলসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্তভাবে অনুমোদিত হয়। সিন্ডিকেটে উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক প্রতিনিধি, সিনেট প্রতিনিধি, চ্যান্সেলর মনোনীত সদস্য, একাডেমিক কাউন্সিল এবং একজন বিশিষ্ট নাগরিক মিলিয়ে মোট ১৭ জন সদস্য থাকেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরের

চবির সিন্ডিকেটে চ্যান্সেলরের মনোনয়ন পেলেন অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া

আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬