3:19 pm, Wednesday, 29 April 2026

৩৮ দিনের দীর্ঘ ছুটিতে সরকারি তিতুমীর কলেজ

পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ-এ ৩৮ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক ও একাডেমিক গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকবে।

ঘোষণা অনুযায়ী, উক্ত সময়কালে স্ব স্ব বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রতিদিন সকাল ৯:৩০ মিনিটে কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ মহোদয়ের কক্ষে সংরক্ষিত উপস্থিতি পত্রে স্বাক্ষর করবেন এবং দুপুর ২টা পর্যন্ত নিজ নিজ বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

এছাড়াও, ছুটির সময়েও কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। চলমান পরীক্ষা, ফরম পূরণ, ভর্তি কার্যক্রম এবং পরীক্ষা-সংক্রান্ত প্রশাসনিক কাজ পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 + seven =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

৩৮ দিনের দীর্ঘ ছুটিতে সরকারি তিতুমীর কলেজ

Update Time : ০৮:৩৪:৫৫ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬