শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে প্রতীয়মান : ইবি ছাত্রদল » দৈনিক সবুজ বাংলা
০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে প্রতীয়মান : ইবি ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এই ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।

বুধবার (২২ এপ্রিল) সকালে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এই ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এছাড়া, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কখনোই বরদাস্ত করা হবে না এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে ইবি ছাত্রদল।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লেকে স্থানীয় বহিরাগতদের আপত্তিকর অবস্থায় দেখে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুন বিশ্বাস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিখন। এতে ইবি শিক্ষার্থী তরুণের নাক ফেটে যায় এবং দাত ভেঙে যায়। এ ঘটনায় ইবি থানার সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে প্রতীয়মান : ইবি ছাত্রদল

আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬