সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুন আরবি প্রিয় – ছোঁয়া আক্তার » দৈনিক সবুজ বাংলা
০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুন আরবি প্রিয় – ছোঁয়া আক্তার

সরকারি আর্ট ক্লাবের প্রথম কার্যকরী কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী  জান্নাতুল আরাবি প্রিয়া এবং  সাধারণ সম্পাদক হয়েছেন একেই  বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী ছোঁয়া আক্তার।

আজ শনিবার (১৮ এপ্রিল) সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের উপদেষ্টা, জিহাদুল ইসলাম , সাব্বির হাওলাদার, আকবর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির  অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লুবনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সূচনা হালদার, সাংগঠনিক সম্পাদক প্রযুক্তা রায়, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মাহবুবা শবনম, অর্থ সম্পাদক মুমতাহা আফরিন মিথিলা,সদস্য- মোহতাসিম উল্লাহ রিফাত,সুস্মিতা বিশ্বাস।

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন সভাপতি জান্নাতুন আরবি প্রিয় বলেন,‎ এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি পদবি নয়—এটি শিল্পের প্রতি আমার দীর্ঘদিনের ভালোবাসাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এক মূল্যবান সুযোগ। আমি আমাদের আর্ট ক্লাবকে এমন একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিল্পী নিজের প্রতিভা ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে।

আমাদের লক্ষ্য থাকবে শিল্পচর্চাকে শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী করে তোলা। সে উদ্দেশ্যে নিয়মিত কর্মশালার আয়োজন করা হবে—যেমন এমব্রয়ডারি, আধুনিক ডিজাইন, চিত্রকলার বিভিন্ন মাধ্যমসহ নানা বিষয়ে প্র্যাকটিক্যাল সেশন। পাশাপাশি, সদস্যদের কাজকে সবার সামনে তুলে ধরতে নিয়মিত প্রদর্শনীর (Exhibition) আয়োজন করা হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে।

তিনি বলেন,আমরা সোশ্যাল মিডিয়াকে কার্যকরভাবে ব্যবহার করে ক্লাবের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে চাই, যেন নতুন ও সৃজনশীল মানুষদের সম্পৃক্ত করা যায়।সবশেষে, আমি বিশ্বাস করি একটি আর্ট ক্লাবের প্রাণ হলো তার সদস্য ও কমিটি। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া এবং অনুপ্রেরণা জোগানো।

সাধারণ সম্পাদক ছোঁয়া আক্তার জানান বলেন,সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যোগ্য মনে দায়িত্ব দেওয়া জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।শিল্প হলো হৃদয়ের ভাষা। আমাদের আবেগ, ভাবনা এবং উপলব্ধিকে রঙ, রেখা ও কল্পনার ছোঁয়ায় প্রকাশ করার এক অনন্য মাধ্যম হলো আর্ট। এ ক্লাব কেবল আঁকার জায়গা নয়, বরং এটি হবে ভাবনা বিনিময়ের, প্রতিভা বিকাশের ও শিল্পমুখী এক উন্মুক্ত প্ল্যাটফর্ম—যেখানে নবীন আর প্রবীণ একসঙ্গে এগিয়ে যাবে। আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং ক্লাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হাম-রুবেলা টিকা পাচ্ছে ২ লাখের বেশি শিশু

সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুন আরবি প্রিয় – ছোঁয়া আক্তার

আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬