3:19 pm, Wednesday, 29 April 2026

চলতি মাসেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে এ কার্যক্রমের আওতায় অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষমতার এ পালা-বদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়ন করা। তাদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। সে কারণেই ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে।”

তিনি আরও বলেন, অগ্রাধিকারভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি পরিবারে এ কার্ড পৌঁছাতে পারলে পরিবারের নারীরাই এর মালিক হবেন।

প্রথম পর্যায়ে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য সুযোগ-সুবিধাও এ কার্ডের সঙ্গে যুক্ত করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − 10 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

চলতি মাসেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী

Update Time : ০৪:৩৭:০৩ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬