5:37 am, Tuesday, 28 April 2026

শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে চবির তিন সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক ও বর্তমান তিন সভাপতি। তারা হলেন সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও ভিপি ইব্রাহিম হোসেন রনি। গত মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
নতুন কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কেন্দ্রীয় কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম ২০২৩ সালে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমফিল অধ্যয়নরত রয়েছেন।
২০২৫ সালের প্রথম ছয় মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। গত কেন্দ্রীয় কমিটির শেষ ছয় মাসেও তিনি একই পদে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল অধ্যয়নরত রয়েছেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 − four =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে চবির তিন সভাপতি

Update Time : ০৮:১৫:৩৮ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬