8:41 am, Tuesday, 28 April 2026

আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা রাবি ছাত্রশিবিরের 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও দেশটিতে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২ মার্চ) ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যুদ্ধের ময়দান থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, দীর্ঘ এ সফরে আজীবন তিনি মজলুমদের পক্ষে নেতৃত্ব দিয়ে গেছেন। ফিলিস্তিনসহ বিশ্বের যেকোনো প্রান্তে নির্যাতিত মুসলিমদের জন্য নিজের চিন্তাচেতনা, জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইস্রো-মার্কিন সাম্রাজ্যবাদী অপশক্তি তাকে হত্যার মাধ্যমে মূলত বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্বকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে শির উঁচু রেখে তিনি লড়ে গেছেন জায়নবাদী অপশক্তির বিরুদ্ধে।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজধানী তেহরানসহ পুরো ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। বিশেষ করে দক্ষিণ ইরানের একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় শতাধিক নিরপরাধ শিশুর প্রাণহানি ঘটেছে। যা চরম মানবাধিকার লঙ্ঘনই নয় শুধু, যুদ্ধ আইনেও এটি একটি গুরুতর অপরাধ হিসেবে স্বীকৃত। এই পৈশাচিক হত্যাকাণ্ড প্রমাণ করে যে, বরাবরের ন্যায় সাম্রাজ্যবাদী জায়নবাদী শক্তিগুলো সভ্যতা ও মানবতার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পরিচালিত আগ্রাসী নীতি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে দীর্ঘদিনের দখলদারিত্ব ও নির্যাতন এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলা একই সূত্রে গাঁথা।
এছাড়াও বিবৃতিতে ইরানে চলমান নৃশংস হত্যাকাণ্ড ও বেসামরিক জনগণের ওপর অব্যাহত হামলা বন্ধের জন্য বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। একইসাথে চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × two =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা রাবি ছাত্রশিবিরের 

Update Time : ০৮:৫৭:০১ pm, Monday, ২ মার্চ ২০২৬