দিনাজপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণের লক্ষ্যে গঠিত দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আগামী এক বছরের জন্য (২০২৬) আংশিক নতুন কার্যকরী কমিটি বৃহস্পতিবার (৫ মার্চ) এক বৈঠকে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল রানা (২০২০–২১ সেশন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহরিয়ার ফয়সাল (২০২০–২১ সেশন, ফলিত গণিত বিভাগ)।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন, সাংগঠনিক সম্পাদক রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান এবং সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ,
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের ড. শাওন উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা সরকার এবং আহ্বায়ক কমিটির প্রতিনিধি হিসেবে মোবাশ্বের, আশরাফুল, ঋষি ও শাহরিয়ার এই কমিটিতে স্বাক্ষর করেন।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “তাদের নেতৃত্বে সংগঠনটি শিক্ষা, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা রইল।”
বিদায়ী আহ্বায়ক কমিটির প্রতিনিধি মোঃ আহসান হাবিব বলেন, “আমরা চাই দিনাজপুর জেলার প্রতিটি শিক্ষার্থী এই সংগঠনের মাধ্যমে সুদূর রাজশাহীতেও নিজেদের একটি পরিবার খুঁজে পাক। সবার মধ্যে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও গতিশীল ও কার্যকর করতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।”
নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেল রানা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার ফয়সাল বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার একটি পরিবার। আমরা চাই এই সংগঠনের মাধ্যমে দিনাজপুরের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপত্তা, সহযোগিতা ও প্রেরণা পায়।”
দিনাজপুর জেলার শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিকতা ও মানবিকতার আদর্শে এগিয়ে নিতে নবগঠিত কমিটির সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শু/সবা
রাবি প্রতিনিধি: 

























