7:51 am, Tuesday, 28 April 2026

লেবাননে ইসরায়েলের হামলায় ১০ দিনে নিহত ৬৮৭

লেবাননইসরায়েলের বিমান হামলায় গত ১০ দিনে অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত হামলায় আরও ১ হাজার ৭৭৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ

হিজবুল্লাহ ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থক হিসেবে পরিচিত।

হিজবুল্লাহর এই হামলার পর থেকে লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চের পর থেকে প্রতিদিনই দেশটিতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − nine =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

লেবাননে ইসরায়েলের হামলায় ১০ দিনে নিহত ৬৮৭

Update Time : ০৩:৫৮:২৫ pm, Friday, ১৩ মার্চ ২০২৬