ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন ট্রাম্প, সিদ্ধান্তহীন তেহরান » দৈনিক সবুজ বাংলা
০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন ট্রাম্প, সিদ্ধান্তহীন তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত একটি স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এখনো সংলাপ ও শান্তিচুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসলামাবাদে সম্ভাব্য পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আগের দফার সংলাপে ইরান সদিচ্ছা নিয়ে অংশ নিলেও অপর পক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, সংলাপের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় পূর্বের আলোচনা ফলপ্রসূ হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ১৪ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এই যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময় বৈঠক হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ভবিষ্যৎ সংলাপ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলেও পারস্পরিক অবিশ্বাস এবং কৌশলগত দ্বন্দ্ব অব্যাহত থাকায় স্থায়ী সমাধান এখনো অনেক দূরের পথ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ১

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন ট্রাম্প, সিদ্ধান্তহীন তেহরান

আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬