5:59 pm, Friday, 19 June 2026

ক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্যেদিয়ে পালিত হয়। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়ে পরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণী ও বিয়াম ফাউন্ডেশনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি শুরুর মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান। এরই মাধ্যমে শুভ সূচনা ঘটে দিনব্যাপী নানা কর্মসূচির।
কর্মসূচির ধারাবাহিকতায় সকাল ৯.০০ ঘটিকায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মহোদয় এবং কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়।
বেলুন এবং কবুতর উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবদুল মান্নান। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশোর্ধ্ব দলের পরিবেশনায় মনোমুগ্ধকর সমাবেশ ও কুচকাওয়াজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রদর্শিত হয় অসাধারণ সব ডিসপ্লে।
অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্যারেড পরিদর্শন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এছাড়াও সকাল ১১:৩০ ঘটিকায় বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা।
কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। প্রথমেই তিনি ফুল দিয়ে উপস্থিত সকল অতিথিকে বরণ করে নেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য থেকে ৩ জন মুক্তিযোদ্ধা সংক্ষেপে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শেষে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে ১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × one =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

ক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

Update Time : ০৪:০৭:৩১ pm, Friday, ২৭ মার্চ ২০২৬