ইরানের ব্যাপক হামলার দাবি » দৈনিক সবুজ বাংলা
০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ব্যাপক হামলার দাবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার সর্বশেষ দফার এই হামলা ইরান ও এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো পরিচালনা করেছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসি জানায়, হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা ছাড়াও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও রয়েছে। কুয়েতের ওই ঘাঁটিতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, পূর্ণ শক্তি প্রয়োগ করে শত্রুদের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। এর আগে ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয় এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪১৯টি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা ও সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ইরানের ব্যাপক হামলার দাবি

আপডেট সময় : ০৭:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬