6:07 am, Tuesday, 28 April 2026

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা শুরু: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর যে নির্যাতন হয়েছে, তার তালিকাও তৈরি করা হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করি, আলোচনার ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”

তথ্যমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের সময় গণমাধ্যমের ওপর যে নির্যাতন হয়েছিল, তা গণতান্ত্রিক আন্দোলনের সময়ের অপরাধ। “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন, তাদের ওপর নির্যাতনের ঘটনা আমরা তামাদি হতে দেব না। এজন্য সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে তালিকা তৈরি করা হচ্ছে।”

বইমেলা অনুষ্ঠানে পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ সভাপতিত্বে, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three + six =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা শুরু: তথ্যমন্ত্রী

Update Time : ০৯:২৩:৪৮ pm, Friday, ৩ এপ্রিল ২০২৬