5:42 pm, Tuesday, 28 April 2026

জ্বালানি ও উন্নয়ন চাপে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

উন্নয়ন ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তেজগাঁও কার্যালয়ে এআইআইবির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

তিনি বলেন, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন কার্যক্রম ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে এআইআইবির সহযোগিতা নিয়ে উভয়পক্ষ খোলামেলা মতবিনিময় করেছে।

অর্থমন্ত্রী আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, নতুন প্রকল্পের বাইরে স্থগিত থাকা সরকারি প্রকল্পগুলো পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × five =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

জ্বালানি ও উন্নয়ন চাপে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

Update Time : ০৭:১২:০৫ pm, Saturday, ৪ এপ্রিল ২০২৬