7:59 pm, Friday, 19 June 2026

কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী রাখাইন জলকেলি উৎসব

কক্সবাজার-এ শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব। শহরের রাখাইন পল্লিতে উৎসবটি শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে, যা চলবে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।

রাখাইন সম্প্রদায়ের নতুন বর্ষ ১৩৮৮ মগি বা রাখাইন সালকে বরণ করে নেওয়ার অংশ হিসেবে এই আয়োজন করা হয়। স্থানীয় ভাষায় এই নববর্ষ উদযাপনকে বলা হয় ‘সাংগ্রেং পোয়ে’।

উৎসবে অংশ নিচ্ছেন রাখাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তারা রাখাইনপল্লির বিভিন্ন প্যান্ডেলে গিয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছেন।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র-এর পরিচালক মং ছেন লা রাখাইন জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় টেকপাড়ায় কেন্দ্রীয়ভাবে বড় আকারে জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। তার মতে, এটি কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং সামাজিক রীতি অনুযায়ী নববর্ষ বরণের একটি ঐতিহ্য।

উৎসবে অংশ নেওয়া তরুণী মং হ্লা জানান, শোভাযাত্রার মাধ্যমে বৌদ্ধ কিয়াংয়ে সুগন্ধি জলে বুদ্ধ স্নান করানো হয় এবং বিশেষ ঘণ্টা বাজিয়ে প্যান্ডেল পরিদর্শনের রীতি পালন করা হয়। এ সময় তরুণরা মাটির কলসি বহন করে এবং প্রবীণরা বিভিন্ন প্রতীকী আচার পালন করেন।

অন্যদিকে তরুণী থেন থেন নাই বলেন, এই উৎসবের মাধ্যমে তারা পুরোনো বছরের দুঃখ-কষ্ট, হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরকে স্বাগত জানান।

সরেজমিনে দেখা গেছে, বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া, হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারসহ অন্তত ১৮টি প্যান্ডেলে উৎসব চলছে। এতে স্থানীয় রাখাইনদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × four =

About Author Information

শিগগিরই একনেকে উঠবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী রাখাইন জলকেলি উৎসব

Update Time : ০৬:২৬:৫০ pm, Friday, ১৭ এপ্রিল ২০২৬