8:23 pm, Friday, 19 June 2026

শিগগিরই একনেকে উঠবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী ছবি: সবুজ বাংলা

পদ্মা ব্যারাজের মতো তিস্তা মহাপরিকল্পনাও খুব শিগগিরই একনেকের অনুমোদন পাবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীতে তিস্তা ব্যারাজের গেস্টহাউস মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনের আগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার কাজ করছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ ব্যানারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এখন অনেকেই এ প্রকল্পের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, অথচ আন্দোলনের সময় তাদের দেখা যায়নি।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা প্রয়োজন হবে এবং এ অর্থ সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকেই জোগান দেওয়া সম্ভব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + 16 =

About Author Information

পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের

শিগগিরই একনেকে উঠবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

Update Time : ০৭:৫১:৫৪ pm, Friday, ১৯ জুন ২০২৬