মানহানির মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা » দৈনিক সবুজ বাংলা
০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানির মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা-র বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ১৯ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলাটি দায়ের করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে করা বক্তব্যের জেরে। বাদীপক্ষের অভিযোগ, একটি ধর্মীয় স্থানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মানহানিকর।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। এরপর এ ঘটনায় একাধিক মানহানির মামলা দায়ের করা হয়। একই ঘটনায় সিরাজগঞ্জে আরও একটি মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, যা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া, কুষ্টিয়ার জেলা প্রশাসককে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগেও তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্যের প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যস্থতা নয়, তবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে রাশিয়া

মানহানির মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬