নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান » দৈনিক সবুজ বাংলা
০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি) নামে এই দলটি রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দলটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। এছাড়া মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। দলটির নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পরে ধাপে ধাপে গণমাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগানকে সামনে রেখে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে। তারা ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে। পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা তাদের ঘোষণায় স্থান পায়।

নতুন দলটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৭ দফা কর্মসূচি উপস্থাপন করেছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান

আপডেট সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬