পুরনো বন্দোবস্তে দেশ, লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ » দৈনিক সবুজ বাংলা
০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো বন্দোবস্তে দেশ, লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও বাস্তবে দেশের পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

রোববার রাজধানীর রূপায়ন টাওয়ার-এ এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগ-এর জায়গায় বিএনপি সরকার এসেছে। কিন্তু আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না।”

তিনি অভিযোগ করেন, বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে এবং সংস্কারের সম্ভাবনাগুলো নষ্ট করা হচ্ছে। তার ভাষায়, “গণভোট ও ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার নষ্ট করে দিচ্ছে।”

এ সময় তিনি জানান, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মোট ৪৭ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। নতুন যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, “আজ থেকে সবাই এনসিপির কর্মী। তবে চাঁদাবাজ, অপরাধী বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংস্কার বাস্তবায়নের দাবি জানান।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে ভয়াবহ আর্থিক সংকট: বকেয়া ৫২ হাজার কোটি টাকা

পুরনো বন্দোবস্তে দেশ, লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ

আপডেট সময় : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬