চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সরকারের আমন্ত্রণে রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে বিদায় জানান।
এর আগে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান হিসেবে বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরকালে বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধি দলটি।
শু/সবা
























