সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল » দৈনিক সবুজ বাংলা
০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে বুধবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল।

শুনানিতে উঠে আসে, তিনি পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হলে কেউ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হন না। এই বিধান অনুযায়ী তার প্রার্থিতা অযোগ্য বিবেচনায় বাতিল করা হয়েছে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বধ্যভূমি’র বিশেষ প্রদর্শনী

সংরক্ষিত নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬