ইসলামাবাদে আলোচনা ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে আলোচনা ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান–ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আলোচনায় কিছু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসেনি। তিনি জানান, ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শেষে তিনি রাশিয়ায় পৌঁছেছেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

টেলিগ্রামে শেয়ার করা এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কী শর্তে সংলাপ চালিয়ে যাওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালির বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ-চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জরুরি। বিশেষ করে ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি সমঝোতার কথাও উল্লেখ করেন আরাগচি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফর বাতিল করায় চলতি সপ্তাহে নির্ধারিত সংলাপ ভেস্তে যায়। তেহরানের প্রতিনিধিদল ইসলামাবাদ ছাড়ার পর ট্রাম্প মন্তব্য করেন, সেখানে মার্কিন প্রতিনিধিদের পাঠানো ‘সময়ের অপচয়’ হতো।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পরিস্থিতি ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ইসলামাবাদে আলোচনা ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬