12:39 am, Saturday, 9 May 2026

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় দুই মাস পর জামিনে মুক্তি পেলেন ইমি

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৭ মার্চ। ওই রাতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইকে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পরে পুলিশ তাদের আটক করে।

পরবর্তীতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে এবং আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় গত ৩০ এপ্রিল ইমি হাইকোর্ট থেকে জামিন পান। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোনো নতুন মামলা বা আটকাদেশ না থাকায় তাকে কারামুক্ত করা হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + 1 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় দুই মাস পর জামিনে মুক্তি পেলেন ইমি

Update Time : ০৬:৫৫:১৭ pm, Thursday, ৭ মে ২০২৬