11:45 pm, Saturday, 2 May 2026

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ছে, নতুন সংঘাতের আশঙ্কা

ইরানযুক্তরাষ্ট্র-এর মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি বলেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না—এমন প্রমাণ তাদের কাছে রয়েছে। তার ভাষায়, দুই দেশের মধ্যে নতুন সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনা করেন। এরপরই উত্তেজনা আরও বেড়ে যায়।

অন্যদিকে, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

আইআরজিসি জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির উৎসে পরিণত করা। উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানির বড় একটি অংশ পরিবহন করা হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × five =

About Author Information

Popular Post

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ছে, নতুন সংঘাতের আশঙ্কা

Update Time : ০৪:৪৩:২৫ pm, Saturday, ২ মে ২০২৬