2:37 pm, Sunday, 3 May 2026

শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল স্বৈরাচাররা: তারেক রহমান

তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলে শ্রমিকদের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তারেক রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের জন্যও বিশেষ কার্ড চালুর কাজ চলছে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, কিন্তু তারা সময়মতো পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত করতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, এসব আন্দোলনে প্রাণ দেওয়া শ্রমিকদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

বিগত সরকারের সময় দমন-পীড়নের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, কয়েক বছর আগেও রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে হামলার আতঙ্কে থাকতে হতো। তবে বর্তমানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের শ্রমিক, ছাত্র, শিক্ষকসহ সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five + sixteen =

About Author Information

Popular Post

শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল স্বৈরাচাররা: তারেক রহমান

Update Time : ০৬:৪২:৩২ pm, Friday, ১ মে ২০২৬