10:15 am, Friday, 15 May 2026

সোনারগাঁয়ে তক্ষকসহ দুইজন আটক, জরিমানা পাঁচ হাজার টাকা 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩রা মে) বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আটকৃতরা হলোঃ-রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাসযোগে ঢাকা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
এসময় সেখানে সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + 11 =

About Author Information

Popular Post

ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে  অসৌজন্যমূলক আচরণের অভিযোগ 

সোনারগাঁয়ে তক্ষকসহ দুইজন আটক, জরিমানা পাঁচ হাজার টাকা 

Update Time : ০৫:৫৩:১১ pm, Monday, ৪ মে ২০২৬