জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 




















