11:28 pm, Wednesday, 10 June 2026

এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বিইআরসি।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৭২৭ টাকা। ফলে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × one =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

Update Time : ০৫:৪৬:১৫ pm, Tuesday, ২ জুন ২০২৬