সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে ইউক্রেনজুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন দিনিপ্রো শহরের এবং চারজন রাজধানী কিয়েভের বাসিন্দা। আহত হয়েছেন শিশুসহ আরও কয়েক ডজন মানুষ।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভোর থেকেই উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
হামলার পর রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় কিয়েভের মেয়র Vitali Klitschko সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান।
কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, রাশিয়া রাজধানীতে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy সতর্ক করে বলেছিলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলের একটি কলেজ ক্যাম্পাসে ইউক্রেনের ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার পর থেকেই পাল্টা জবাবের হুমকি দিয়ে আসছিল মস্কো। সেই ঘটনার ধারাবাহিকতায় এবার বড় আকারের হামলা চালানো হলো বলে ধারণা করা হচ্ছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























