5:37 pm, Tuesday, 9 June 2026

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেনআগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি, বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য বৃদ্ধি করে অতিরিক্ত সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বিড়ি খাতের মূল্য ও করহার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিড়ির ওপর বিদ্যমান কর কাঠামোয় কোনো পরিবর্তন আসছে না।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six − four =

About Author Information

প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে : অর্থমন্ত্রী

Update Time : ০৫:১৩:৫১ pm, Tuesday, ৯ জুন ২০২৬