3:49 pm, Sunday, 28 June 2026

করাচিতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, তিন সেনাসহ নিহত ৬

 পাকিস্তানের করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধু) একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনাসহ মোট ছয়জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক-৬ এলাকায় অবস্থিত রেঞ্জার্স ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালায় জামাত-উল-আহরার নামের একটি সশস্ত্র গোষ্ঠী। প্রথমে ক্যাম্পের মূল ফটকে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। পরে হামলাকারীরা সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক-৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রেঞ্জার্স সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধে হামলাকারীদের ক্যাম্পে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। অভিযানে তিন হামলাকারী নিহত এবং আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর দাবি করেছে, হামলাকারীরা জামাত-উল-আহরারের সদস্য এবং ভারত-সমর্থিত একটি প্রক্সি গোষ্ঠীর হয়ে এ হামলা চালিয়েছে।

হামলার পর পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে। আইএসপিআর জানায়, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ‘আজম-ই-ইস্তেকাম’ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় তাদের আত্মত্যাগ পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। পাশাপাশি হামলার পরিকল্পনাকারী ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: জিও নিউজ

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × one =

About Author Information

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৪৮৬ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী

করাচিতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, তিন সেনাসহ নিহত ৬

Update Time : ০১:২০:৫৩ pm, Sunday, ২৮ জুন ২০২৬