9:00 am, Tuesday, 28 April 2026

চবির ভর্তিপরীক্ষা ঢাবি ও রাবিতেও হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪  প্রথম বর্ষের (সম্মান) ভর্তিপরীক্ষা এই বছর  প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি  ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস এবং ঢাকা বিভাগের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।

গত (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে ভর্তি কমিটির আরেকটি সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী। তিনি বলেন, প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিভাগের পাশাপাশি রাজশাহী বিভাগেও হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ হাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারও ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট মিলিয়ে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে হবে। এই বছর ভর্তি পরীক্ষা আগামী ২ মার্চ শুরু হবে। ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ জানুয়ারি দুপুরে যা ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট নাগাত চলবে। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এবার আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সি ইউনিটের পরীক্ষা নতুন নিয়মে:
এবার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যান্যবার ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের আলাদা প্রশ্নে পরীক্ষা হলেও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২০টি, বিজ্ঞান বিভাগের জন্য ২৫৬টি ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২টি আসন বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ থাকবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি:
আগামী ২ মার্চ ‘এ’ ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১০ ও ১১ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × one =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

চবির ভর্তিপরীক্ষা ঢাবি ও রাবিতেও হবে

Update Time : ০৪:৩৬:৩৩ pm, Friday, ২২ ডিসেম্বর ২০২৩