লোহিত সাগরে পণ্য পরিবাহী জাহাজগুলোকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সুরক্ষা দিতে গঠিত টাস্কফোর্সে যোগ দিতে অন্তত ২০ দেশ স্বাক্ষর করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, “আমরা এখন ২০টিরও বেশি দেশ জোটে অংশ নিতে স্বাক্ষর করেছি।”
রাইডার বলেন, হুথিরা ‘‘বিভিন্ন দেশের অর্থনীতি ও সমৃদ্ধির ওপর আক্রমণ করছে। তারা মূলত লোহিত সাগরের আন্তর্জাতিক মহাসড়কের দস্যুতা করছে।” তবে সেই ২০ দেশের নামসহ বিস্তারিত তথ্য তুলে ধরেননি পেন্টাগন মুখপাত্র।
এর আগে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোট ১১ দেশ লোহিত সাগরের টাস্কফোর্সে যোগ দিয়েছে। সেগুলো হলোÑযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেন ও স্ট্রেলিয়া।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বহুজাতিক জোট ঘোষণার পর হুথি বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা আক্রমণের শিকার হলে পাল্টা হামলা করবে।
11:05 pm, Tuesday, 28 April 2026
News Title :
টাস্কফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে ২০ দেশ
-
সবুজ বাংলা ডেস্ক - Update Time : ০৯:২৯:৩১ am, Saturday, ২৩ ডিসেম্বর ২০২৩
- ।
- 197 Time View
Tag :
Popular Post
সবুজ বাংলা ডেস্ক 























