১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে মোজাম্মেল (২০) নামে কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাঁড়িয়ে ছিলেন।এসময় কাউছার ও রাকিব নামে তার দুই বন্ধু মোজাম্মেলকে দা দিয়ে ঘাড়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, নিহত মোজাম্মেলসহ কাউছার ও রাকিব শহরের একটি মার্কেটের পাশাপাশি কাপড়ের দোকানের কর্মচারী। হাজীপুরে তারা এক সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রাতে খাবার পর একে অপরের গায়ে খাবার পানি ছিটানোকে কেন্দ্র করে বিরোধ হয়। এ নিয়ে সকালে দুই বন্ধু মোজাম্মেলকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/সবা

আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫