4:50 am, Tuesday, 28 April 2026

পুলিশের লাঠিপেটায় সাংবাদিক আহত, জামায়াতে ইসলামী তীব্র নিন্দা প্রকাশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের লাঠিপেটায় অন্তত তিনজন সাংবাদিক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, আহত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন। পুলিশি হস্তক্ষেপে তাদের ওপর অযাচিত সহিংসতা চালানো গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার লঙ্ঘন করেছে।

আহত সাংবাদিকরা হলেন তোফায়েল (বাংলানিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা, এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।

তিনি সরকারের নিকট সাংবাদিকদের নিরাপত্তা বিধান, আহতদের দ্রুত চিকিৎসা, এবং দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + 13 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

পুলিশের লাঠিপেটায় সাংবাদিক আহত, জামায়াতে ইসলামী তীব্র নিন্দা প্রকাশ

Update Time : ০৬:০১:১২ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬