5:48 pm, Friday, 19 June 2026

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং ফেনী, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman (তারেক রহমান)।

রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন মুহূর্তে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বিঘ্ন যাতায়াত ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। তিনি রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত তদন্ত করে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রী ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + 4 =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Update Time : ০৭:৫৬:২২ pm, Sunday, ২২ মার্চ ২০২৬